চট্টগ্রামের মিরসরাইয়ে অ্যাসিড মেরে দুই শ’ মুরগি হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ মার্চ) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় নুরুল আলমের পোল্টি খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো: জাহাঙ্গীর হোসেন জানান, দুই হাজার সেডের মুরগির খামারে প্রায় সাড়ে সাত লাখ টাকা বিনিয়োগ করেছে খামারি নুরুল আলম। তার পার্শ্ববর্তী একজনের সাথে কয়েকবার বাগবিতণ্ডা হয়েছিলো তাদের। হয়তো সে এমন কাজ করেছে। এটি অমানবিক কাজ। শক্রতা থাকতে পারে। কিন্তু এভাবে মুরগি মেরে ফেলা ঠিক হয়নি।
খামারের মালিক নুরুল আলম জানান, কষ্ট করে লোন নিয়ে খামারটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি। পরিবারের ছয় সদস্যের একমাত্র উপার্জনের জায়গা ছিল পোল্ট্রি খামারটি। খামারের পাশে দেলোয়ার নামের একজন ভাড়ায় থাকত। তাকে বাসা ছেড়ে দিতে বলা হয়েছে। সে বাসা ছাড়েনি। কয়েকবার ঝগড়া হয়েছে। পরে স্থানীয়দের মাধ্যমে সমাধান হয়। ধারণা করছি, সে এই ঘটনা ঘটাতে পারে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পোল্ট্রি খামারের মুরগি মেরে ফেলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



