নওগাঁয় পুকুরে মাছ ধরার সময় সাতটি ছোট মূর্তি ও দুইটি বাটি উদ্ধার করা হয়েছে।
নওগাঁর সদরে চন্ডিপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ মন্টু ফকিরের পুকুরে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাছ ধরার সময় স্থানীয় মো: রহি (১৫), তৌফিক (১৫), বিসা (৫৪), রিয়াদ (২২) প্রমুখ পিতলের সাতটি ছোট মূর্তি, পিতদলের দুইটি বাটি, ব্রোঞ্জের রিং যুক্ত একটি কাঠের লাঠি পায়।
সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ সেখান থেকে সাতটি ছোট পিতলের মূর্তি, দুইটি পিতলের বাটি এবং ব্রোঞ্জের রিং যুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করে।
প্রাথমিকভাবে স্বর্ণকার কর্তৃক পরীক্ষা করে জানা যায় মূর্তিগুলো কাঁসাব্রোঞ্জ অথবা পিতলের তৈরি যার বিশেষ কোনো মূল্য থাকতে পারে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



