রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

রাসিকের জনসংযোগ শাখা জানায়, নগর ভবনের প্রথম থেকে দশম তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানি সরবরহা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর ফলে সিটি করপোরেশনে সেবা নিতে আসা নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীগণ সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন
বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন |নয়া দিগন্ত

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নগর ভবনে সেবা নিতে আসা নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু করেছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজশাহী নগর ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন রিভার্স অসমোসিস (আরও) বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, নগর ভবনে সেবা নিতে আসা নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। নাগরিক সেবা প্রদানের পাশাপাশি তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি বলেন, নাগরিকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরির উদ্যোগের অংশ হিসেবে নগর ভবনের প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ পানি পান সহজ হবে।

রাসিকের জনসংযোগ শাখা জানায়, নগর ভবনের প্রথম থেকে দশম তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর ফলে সিটি করপোরেশনে বিভিন্ন সেবা নিতে আসা নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীগণ সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ঈ-সাইদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।