সোনারগাঁওয়ে নৌভ্রমণের মাধ্যমে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভূঁইয়া।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Sonargaon
মেঘনা নদীতে ট্রলারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
মেঘনা নদীতে ট্রলারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগ সোনারগাঁওয়ের দক্ষিণের আয়োজনে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভূঁইয়া।

রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার বৈদ্যের বাজার এলাকায় মেঘনা নদীতে ট্রলারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগ সোনারগাঁও দক্ষিণের সভাপতি ইয়াকুব আলী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো: হাবিবুর রহমান, অফিসার্স ফোরামের সভাপতি শরীফ আহম্মদ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষের মাঝে তাকওয়া, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তারা।

মেঘনা নদীতে নৌভ্রমণের মধ্য দিয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।