ফেনীতে রাস্তার পাশে পড়ে যাওয়া দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান তুলতে গিয়ে বাসচাপায় মোশারফ হোসেন (৩৮) ও তার ছোট ভাই একরাম হোসেন (৩২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা পাঁচগাছিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের বাসিন্দা শাহ আলমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে পিকআপভ্যান নিয়ে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হিরাপুর এলাকার বাড়ি ফিরছিল বার্জার পেইন্ট কোম্পানির চালক। পথিমধ্যে তেমুহনী বাজার এলাকায় পৌঁছলে বিকল হয়ে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে বার্জার কোম্পানিতে কর্মরত দুই ভাই মোশারফ হোসেন ও একরাম হোসেন দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি উদ্ধারে যান। সেখানে আরেকটি পিকআপভ্যান দিয়ে টেনে তোলার সময় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী দ্রুতগামী লালসবুজ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান। অপরজনকে হরসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে দুই ভাইয়ের লাশ পরিবারকে বুঝিয়ে দোয়া হয়েছে।



