বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থীর জয়

আমি আমার আসনের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমার শেষ বয়সে এলাকার মানুষ আমাকে যে সম্মান দেখিয়েছে, তা আমি রক্ষা করতে চেষ্টা করব।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
ধানের শীষ প্রতীকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু
ধানের শীষ প্রতীকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু |নয়া দিগন্ত

বরিশাল-২ (উজিরপুর-বরিশাল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭০ হাজার ৫৪৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৪০টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু পেয়েছেন এক লাখ ৪১ হাজার ২৮০ ভোট এবং তার নিকটতম দাঁড়িপাল্লার প্রার্থী মাস্টার আব্দুল মান্নান পেয়েছেন ৭০ হাজার ৭৩২ ভোট।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আলী সুজা।

এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৮০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ২৬১ জন ও নারী ভোটার এক লাখ ৮৯ হাজার ৫৪৬ জন। এছাড়া এ আসনে মোট সংখ্যালঘু ভোটার রয়েছেন ৮৯ হাজার ৪৬২ জন, যা মোট ভোটারের প্রায় ২৩ শতাংশ।

বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, আমি আমার আসনের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমার শেষ বয়সে এলাকার মানুষ আমাকে যে সম্মান দেখিয়েছে, তা আমি রক্ষা করতে চেষ্টা করব।