মাদারগঞ্জে গলায় সুপারি আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

খেলা করার মুহূর্তে হঠাৎ করে সুপারি মুখে নেয়; মুখে নেয়া সুপারি গলায় আটকে গেলে তার নিঃশাস বন্ধ হয়ে যায়।

Location :

Jamalpur
নয়া দিগন্ত

মোস্তাফিজুর রহমান সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে গলায় সুপারি আটকে সাফুয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশু সাফুয়ান তার নানা সুরুজ মিয়ার বাড়ি বেড়াতে এসে সকাল ১০টার দিকে ঘরে খেলা করার মুহূর্তে হঠাৎ করে সুপারি মুখে নেয়; মুখে নেয়া সুপারি গলায় আটকে গেলে তার নিঃশাস বন্ধ হয়ে যায়। পরে সবাই মিলে সুপারি গলা থেকে ছাড়ানোর চেষ্টা করেও তা বের করতে না পেরে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদারভিটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রকিবুল ইসলাম রকি।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা: মঞ্জরুল বারী রাকিব বলেন, শিশু সাফুয়ানের গলায় বড় একটি সুপারি পাওয়া গেছে। তাকে হাসপাতালে আনার আগেই দম বন্ধ হয়ে মারা গেছে।