কয়রায় প্রতিবন্ধী আছিয়ার বসতবাড়ি পুড়ে ছাঁই

‘সাহরির একটু আগে, হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগা ঘরের ভেতরে স্ট্রোকে আক্রান্ত আছিয়া খাতুন ছিলেন। তখন কোনোভাবে স্থানীয়দের সহযোগিতায় তাকে বের করতে পারলেও সবকিছু পুড়ে যায়।’

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
ছবি : নয়া দিগন্ত

খুলনার কয়রায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে।

বুধবার (৪ মার্চ) ভোররাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং কয়রা গ্রামের নূর ইসলামের মেয়ে প্রতিবন্ধী আছিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার মধ্যে তার ঘরসহ ঘরের সবকিছু পুড়ে যায়। বর্তমানে আছিয়ার পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

আছিয়ার সাথে কথা বলে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে বলে ধরণা করা হচ্ছে।

তিনি বলেন, মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, পুড়ে যায় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। মাথা গোঁজার ঠাঁইটুকু পুড়ে যাওয়ায় আমার পরিবারের সদস্যদের এখন খোলা আকাশের নিচে কাটাতে হচ্ছে।

স্থানীয়রা জানায়, আছিয়া একজন প্রতিবন্ধী নারী। সে দীর্ঘদিন স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন।

৩নং কয়রা গ্রামেন তৌহিদ হাসান জানান, সাহরির একটু আগে, হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগা ঘরের ভেতরে স্ট্রোকে আক্রান্ত আছিয়া খাতুন ছিলেন। তখন কোনোভাবে স্থানীয়দের সহযোগিতায় তাকে বের করতে পারলেও সবকিছু পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন জানান, রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে আছিয়ার বসতঘরসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।