কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমের তালা ভেঙে দু’টি প্রজেক্টর ও একটি সাউন্ড সিস্টেমসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের অনুমানিক মূল্য দুই লাখ টাকা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো বিদ্যালয় ছুটির পর অফিসে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। পরদিন এসে দেখি অফিসের তালা ভাঙা। দু’টি প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম চুরি হয়ে গেছে। থানা লিখিত অভিযোগ করা হয়েছে।’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



