নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র না হয় তাহলে জয়ের ব্যাপরে আশাবাদী : ডা: তাহের

ভোট কক্ষে প্রবেশ করেই তিনি গণভোটের ব্যালট নেন। এসময় তিনি দলীয় প্রতীক ও গণভোটে ভোট প্রদান করেন।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
সাংবাদিকদের সাথে কথা বলছেন ডা: তাহের
সাংবাদিকদের সাথে কথা বলছেন ডা: তাহের |নয়া দিগন্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জামায়াতের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র না হয় তাহলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি মা-বাবার কবর জিয়ারত করেন।

ডা: তাহের বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের ফলাফল আমরা মেনে নেব। চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় আছি।

এভাবে ভোট চললে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে বলে জানান তিনি।

ভোট কক্ষে প্রবেশ করেই তিনি গণভোটের ব্যালট নেন। এসময় তিনি দলীয় প্রতীক ও গণভোটে ভোট প্রদান করেন।