সবুজ আগামী গড়তে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিলেন কুসিক প্রশাসক

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla

সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (২৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তিনি। এ সময় একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান সিটি করপোরেশনের প্রশাসক।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন।