মিরসরাই ট্র্যাজেডি : শিক্ষার্থীদের স্মরণে বিএনপির শ্রদ্ধা ও দোয়া মাহফিল

শুক্রবার (১১ জুলাই) সকালে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’-এ ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন এবং পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাই বিএনপির শ্রদ্ধা নিবেদন
মিরসরাই বিএনপির শ্রদ্ধা নিবেদন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির ১৪তম বর্ষে নিহত ৪৫ জন শিক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধা নিবেদেন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (১১ জুলাই) সকালে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’-এ ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন এবং পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, মুসা মিয়া চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো: ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদল নেতা এস এম সুমন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রিপন, বিএনপিন নেতা শোয়েব হাসান, নিজাম উদ্দিন, মায়ানী ইউনিয়ন যুবদল নেতা মুসলিম উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে একটি মিনিট্রাকে বিজয়োল্লাস করে আবুতোরাবে ফেরার পথে সৈদালীতে একটি ডোবায় শিক্ষার্থীদের বহনকারী মিনি ট্রাকটি উল্টে যায়। ওই সময় পিকআপের তলানিতে আটকে পড়া কোনো খুদে শিক্ষার্থীকে বাঁচানো যায়নি। একে একে নিথর দেহে পরিণত হয় আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৪ জনসহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাতজন ও একজন অভিভাবক ও দু’জন ফুটবলপ্রেমী যুবকের মৃত্যুর মধ্য দিয়ে রচিত হয় মিরসরাই ট্র্যাজেডি।