লোহাগড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

দুপুরে আশিশ নিজেদের বাড়ির একটি গাছে আশফল পাড়তে ওঠেন। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে তিনি পড়ে যান এবং গুরুতর আহত হন।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

Location :

Narail
মৃত আশিশ
মৃত আশিশ |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় গাছ থেকে আশফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আশিশ মন্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আশিশ ওই গ্রামের আনন্দ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

​আশীষের বাবা জানান, দুপুরে আশিশ নিজেদের বাড়ির একটি গাছে আশফল পাড়তে ওঠেন। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে তিনি পড়ে যান এবং গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় লাহুড়িয়া বাজারের একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। হাসপাতালে নেয়ার পথে নড়াইল পৌর শহরের ঘোড়াখালী নামক এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।