বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Kahaloo

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’ এ ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

কাহালু থানার এসআই ব্রজেন মাহাতো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি হেফাজতে নিয়েছে। নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।