নাজিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মাসুদ সাঈদী।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)
ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মাসুদ সাঈদী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মশিউর রহমান, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন অর রশিদ প্রমুখ।