নাটোরের লালপুরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। এতে নেতৃত্ব দেন উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে রামকৃষ্ণপুর চিনি বটতলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে লালপুর ত্রিমোহিনী চত্বরে শোভাযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, মহসিন আলম, উপজেলা যুব শাখা সভাপতি হামিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমির কামরুজ্জামান চঞ্চল সহ বিভিন্ন শাখার দায়িত্বশীলরা।



