রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিন দিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (৮ মে) বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসনের বাস্তবায়নে এ আয়োজনের সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ। সূর্য যেমন আলো দিয়ে অন্ধকার দূর করে, রবীন্দ্রনাথও বাংলা সাহিত্যে একই রকম।’
তিনি আরো বলেন, রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি। তিনি কোনোদিনও প্রজাদের সাথে, কৃষকদের সাথে প্রচলিত রাজাদের মতো আচরণ করেননি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মো: তৌহিদ বিন হাসান।



