নোয়াখালীতে ফসলি জমির মাটি কাটায় অর্থদণ্ড ও মামলা

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাহাদাত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত ব্যক্তি ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
ফসলি জমির মাটি কাটায় বেগমগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়
ফসলি জমির মাটি কাটায় বেগমগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান ও তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে অভিযুক্ত তরিক উল্লাকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত মফিজ উল্লার ছেলে। একই সাথে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাহাদাত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত ব্যক্তি ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন। এ অপরাধে তার বিরুদ্ধে অর্থদণ্ড ও মামলা করা হয়।

এ সময় অভিযানে ব্যবহৃত একটি এক্সকাভেটর জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

অভিযানকালে বেগমগঞ্জ মডেল থানার এএসআই বাদশার নেতৃত্বে একটি পুলিশ দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।