মিরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্য ব্যবহারের দায়ে রাইস মিলকে জরিমানা

আজ মিরসরাই পৌর এলাকার বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত এম এস ইয়াকুব অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলকে এ জরিমানা করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মেয়াদোত্তীর্ণ খাদ্য ব্যবহারের দায়ে রাইস মিলকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ খাদ্য ব্যবহারের দায়ে রাইস মিলকে জরিমানা |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্য পলিশিং করে বা অন্য খাদ্যের সাথে মিশিয়ে বিক্রির দায়ে একটি অটো রাইস ও ফ্লাওয়ার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।

শনিবার (২৭ জুন) মিরসরাই পৌর এলাকার বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত এম এস ইয়াকুব অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলকে এ জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩-এর ধারা পাঁচ ও ছয় অনুযায়ী মেয়াদোত্তীর্ণ খাদ্য পলিশিং করে বা অন্য খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে বিক্রি করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ। এছাড়া খাদ্য অধিদফতরের অনুমোদন ছাড়া সরকারি গুদামের বস্তা বা ব্যাগ ক্রয়-বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ শাহ জাহানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় মোবাইল কোর্টে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, জনস্বার্থে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।