পানছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিজিবির অনুদান সামগ্রী বিতরণ

জোন কমান্ডার বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিজিবি কাজ করে যাচ্ছে।’

Location :

Panchhari
বিজিবির অনুদান সামগ্রী বিতরণ
বিজিবির অনুদান সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির পানছড়িতে বিভিন্ন মসজিদ, মাদরাসা ও স্কুলে আসবাবপত্র ও অতি প্রয়োজনীয় সহয়তা সামগ্রী প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে লোগাং জোনের জোন কমান্ডার মো: রবিউল ইসলাম এ সহয়তা প্রদান করেন।

এ সময় উপজেলার মধ্যনগর দাখিল মাদরাসা ও মোল্লাপাড়া মাদরাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় আসবাবপত্র, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং পশ্চিম দমদম বায়তুল নূর জামে মসজিদে অ্যামপ্লিফায়ার প্রদান করা হয়।

জোন কমান্ডার মো: রবিউল ইসলাম বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিজিবি কাজ করে যাচ্ছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আমাদের এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’