বেতন আদায়ে আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ফেব্রুয়ারি মাস থেকে ওই কারখানার প্রায় ৬০০ শ্রমিকের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। আবার অনেক শ্রমিকের তিন থেকে চার মাসের বেতন আটকে আছে। বকেয়া বেতন চাইলে মালিকপক্ষ বেতন পরিশোধের বারবার আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। তাই বাধ্য হয়েই তারা বেতন আদায়ের দাবীতে সড়ক অবরোধ করেছেন।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ |নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে ওই কারখানার শ্রমিকরা বাইপাইল এলাকায় সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ফেব্রুয়ারি মাস থেকে ওই কারখানার প্রায় ৬০০ শ্রমিকের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। আবার অনেক শ্রমিকের তিন থেকে চার মাসের বেতন আটকে আছে। বকেয়া বেতন চাইলে মালিকপক্ষ বেতন পরিশোধের বারবার আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। তাই বাধ্য হয়েই তারা বেতন আদায়ের দাবীতে সড়ক অবরোধ করেছেন। দ্রুত পাওনা পরিশোধের দাবি জানান তারা।

এদিকে, মহাসড়ক বন্ধ করে শ্রমিকরা বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাজে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে প্রায় এক ঘন্টা পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলতি মাসসহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।