দীর্ঘদিন পর নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২০২৬।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
দীর্ঘদিন পর নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন
দীর্ঘদিন পর নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন |নয়া দিগন্ত

দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২০২৬।

শুক্রবার (১৫ মে) সকালে জেলা শহরের মিনি স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলার ক্রিকেটাঙ্গনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ লীগের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম ও জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। নীলফামারীর ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম জানান, ‘দীর্ঘদিন ধরে এমন লীগের আয়োজন হয়নি। জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটকে আরো গতিশীল করতে এই লীগের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলতে পারে এমন খেলোয়াড় তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।’

উদ্বোধনী ম্যাচে মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছে নর্দান ক্রিকেট ক্লাব, নীলফামারী বনাম সিটি ক্রিকেট ক্লাব, সৈয়দপুর। এবারের লিগে ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে।