বগুড়ায় ইসলামী ব্যাংকের ৭ কোটি টাকা ঋণ খেলাপী মামলায় ব্যবসায়ী গ্রেফতার

২০১০ সালে ঋণ গ্রহণকারী নোবেল প্রায় সাত কোটি টাকা ঋণ খেলাপী হন। তাই ব্যাংক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
এফ কে এম ইফতেখার মুনিম নোবেল
এফ কে এম ইফতেখার মুনিম নোবেল |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখা বগুড়ার সাত কোটি টাকার ঋণ খেলাপী মামলায় এফ কে এম ইফতেখার মুনিম নোবেল (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের মালগ্রামের বাসা থেকে তাকে গ্রেফতার করে।

ইফতেখার মুনিম নোবেল শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারের তেল, চিনি, সার ও কিটনাশক ব্যবসায়ী এবং মহাস্থানের মেসার্স এস কে ট্রেডার্স-এর স্বত্বাধীকারী ও বগুড়া শহরের মালগ্রাম প্রাইমারি স্কুল লেনের মরহুম আব্দুস সবুরের ছেলে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখা প্রধান তৌহিদ রেজা জানান, ২০১০ সালে ঋণ গ্রহণকারী নোবেল প্রায় সাত কোটি টাকা ঋণ খেলাপী হন। তাই ব্যাংক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মালগ্রামের বাসা থেকে গ্রেফতার করা হয়।