এতিম শিশুদের নিয়ে সিলেটে শান্তিগঞ্জ সমিতির ইফতার মাহফিল

মাহফিলে বক্তারা বলেন, এতিমদের সঙ্গে ইফতার করা অত্যন্ত সওয়াবের কাজ। শান্তিগঞ্জ সমিতি সিলেট সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
শান্তিগঞ্জ সমিতি সিলেট-এর উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
শান্তিগঞ্জ সমিতি সিলেট-এর উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

সিলেটে বসবাসরত শান্তিগঞ্জ উপজেলাবাসীর সংগঠন ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’-এর উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) ১৭ রমজান নগরীর মদিনা মার্কেট এলাকার একটি পার্টি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সমিতির সদস্যদের পাশাপাশি এলাকার প্রায় ৫০ এতিম শিশু ও মাদরাসার শিক্ষকরা অংশ নেন।

শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আনছার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক ডা. নাজমুস সাকিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির কামালী, শান্তিগঞ্জ সমিতি সিলেটের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সহ-সভাপতি নাদিরা সুলতানা, শান্তিগঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব এবাদুর রহমান, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, বেলায়েত আহমদ, এলাফ উদ্দিন ভূঁইয়া ময়না এবং শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া আমিনিয়া এতিমখানা নেহারীপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা সাজ্জাদুর রহমান আমিনী।

অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি এম. সোয়েব আহমদ, বদরুল আলম টিপু, দানিয়েল হাসান, মাস্টার তালেব হোসেন ও মশিউর রহমান জায়গীরদার।

এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শিহাব খান, যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, হেলাল আহমদ ও আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক ভুলন কান্তি তালুকদার, সাইদুল ইসলাম ও আজমল হোসেন শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সাপ্তাব ও দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, সাহিত্য সম্পাদক কবি আজমল হোসেন, আইন সম্পাদক টি এম ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন শাহিদ, সমাজকল্যাণ সম্পাদক ফয়সল আহমদ, সহ-কোষাধ্যক্ষ এলমান আহমদ তানজির এবং সদস্য শিহাব উদ্দিন স্বপন, মাহফুজ হোসাইন, বেলাল খান ও শোয়েব খান প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, এতিমদের সঙ্গে ইফতার করা অত্যন্ত সওয়াবের কাজ। শান্তিগঞ্জ সমিতি সিলেট সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।