নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাফসান আহাম্মেদ রাফিকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতারের পর আজ আদালতে পাঠানো হয়।
গ্রেফতার রাফসান উপজেলার বীর বাঘব গ্রামের আশিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বেলাবো থানায় করা গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। বেলাবো থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।



