কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kuliarchar
কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত
কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা চত্বরে র‍্যালি এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আদনান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইয়াসিন খন্দকার বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি)​কাজী আরিফ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা ​মাহমুদা সুলতানাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করা ও পুষ্টিহীনতা দূরীকরণে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।