নবীনগরে সাপের দংশনে কিশোরের মৃত্যু

আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Nabinagar
ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ
ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ |ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফসলি জমি দেখতে গিয়ে বিষধর সাপের দংশনে ছামির (৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এ ঘটনা ঘটে।

ছামির ওই গ্রামের সোহরাফ মিয়ার ছেলে। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

জানা যায়, ছামির রোববার দুপুরে ধনাশী গ্রামের নিজ ফসলি জমি দেখতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে। আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছামিরের বাবা সোহরাফ মিয়া জানান, দুপুর ফসলি মাঠে জমি দেখতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে।

ইউপি চেয়ারম্যান এম আর মজিব বলেন, ‘সাপের দংশনে ছামির নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।’