বুধবার দুপুরে শৈলকুপা থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সামনে থেকে সুনীল কুমার বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত সুনীল কুমার বিশ্বাস (৫৫) শৈলকুপা পৌরসভার মহেন্দ্র কুমার বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে পুলিশ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আটককৃত সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।


