মান্দা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
আতিকুর রহমান উপজেলার কসব ইউনিয়নের বনকুরা গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকেই আতিকুর রহমানকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে নদীতে আতিকুর রহমানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব না।



