রংপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত

একটি মোটরসাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Taraganj
তারিক মাহমুদ উৎস
তারিক মাহমুদ উৎস |নয়া দিগন্ত

রংপুরের বাসচাপায় মোটরসাইকেল-আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দু’জন।

রোববার (৮ জুন) রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের এই ঘটনা ঘটে।

নিহত তারিক মাহমুদ উৎস রংপুর মহানগরীর বাসিরন্নেসা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরুজ্জামান বকুলের ছেলে এবং ওই কলেজের ১৮তম ব্যাচের ছাত্র।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খান শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাতে ওই এলাকায় একটি মোটরসাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তারিক মাহমুদ উৎস মারা যান।