মুরাদনগরে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, অটোচালক গ্রেফতার

ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আসামিকে থানায় নেয়া হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Cumilla
উদ্ধারকৃত গাঁজা গাছ
উদ্ধারকৃত গাঁজা গাছ |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে মো: মহিউদ্দিন মিয়া (৩৪) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটংঘর দক্ষিণ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে গাঁজা গাছ চাষের কথা স্বীকার করেন মহিউদ্দিন। তার দেখানো জায়গা থেকে চারটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আসামিকে থানায় নেয়া হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। রোববার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হয়েছে।’