বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবে সংরক্ষিত নারী এমপির মতবিনিময়

সভায় বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, রাস্তাঘাট সংস্কার, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের জোড়ালো ভূমিকা রাখাসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবে মতবিনিময় সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিঞ্জ
বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবে মতবিনিময় সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিঞ্জ |নয়া দিগন্ত

বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিঞ্জ।

রোববার (২৬ জুলাই) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এ মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় প্রেস ক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আন্তঃমন্ত্রণালয় কমিটির সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গমেজ, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মহসীন আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি হাসানুল বান্না উজ্জল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী, কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডল, দফতর সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক আইনুল হক।

সভায় বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, রাস্তাঘাট সংস্কার, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের জোড়ালো ভূমিকা রাখাসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

পরে তিনি এসব বিষয় জাতীয় সংসদে তুলে ধরাসহ জনসাধারণের সমস্যা সমাধানে জোড়ালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।