শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Location :

Shyamnagar
শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত |নয়া দিগন্ত

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এ আলোচন সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনিরের সভাপতিত্বে ও শ্যামনগর রিপোটার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের পরিচালনায় এ অবস্থান কর্মসূচিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। গণমাধ্যম কর্মীরা হুমকি, হামলা সহ হত্যার শিকার হন। অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হলেও এখনো এসব হত্যা মামলার বিচার কাজ শেষ হয়নি।

তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের ওপর হামলা, মামলা ও নৃশংস ঘটনা ঘটেছে। সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নিকট দাবি জানাচ্ছি।