কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৮নম্বর চরএলাহী ইউনিয়নের বামনী নদীর চরলেংটা ঘাট ইজারা নিয়ে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় বাংলাদেশ জামায়াত ইসলামীকে জড়িয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ মার্কেটের ২য় তলায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা সেক্রেটারি মিজানুর রহমান, চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির আইয়ুব আলী।
এসময় বক্তারা বলেন, চরলেংটা ঘাটের ইজারাকে কেন্দ্র করে বিভিন্ন পত্রিকায় জামায়াতে ইসলামকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। এ সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।



