ঢাকার সাভারে সন্ত্রাসী বাবুল ওরফে কানা বাবুলের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি দীর্ঘ ৪ বছর হাজতবাসের পর জামিনে মুক্তি পান তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।
বাবুল সাভারের দিলখুশাবাগের মরহুম কোরবান আলীর ছেলে।
ওসি (তদন্ত) নূর মোহাম্মদ নয়া দিগন্তকে জানান, ফাঁস দেয়াবস্থায় তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধীন মামলা রয়েছে। এর আগে বুধবার রাত ১০টায় প্রতিবেশীরা দরজা ভেঙে তার বাসা থেকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে রাত ১২টায় তার লাশ উদ্ধার করে।
একটি সূত্রে জানা গেছে, ২০২২ সালে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপার মার্কেট রাজ্জাক প্লাজার নাইট গার্ড আনোয়ার হোসেনকে হত্যাসহ, ডাকাতি, ছিনতাই, মাদকসহ প্রায় ১৮ মামলা রয়েছে তার বিরুদ্ধে।



