সৌদিতে দুর্ঘটনায় কমলনগরের সাবেক ছাত্রলীগ নেতা নিহত

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর জীবিকার তাগিদে মাহাদি রাজ শুভ সৌদি আরবে যান। সেখানে তিনি গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে গাড়ি চালানোর সময় আল কাসিম শহরে তিনি দুর্ঘটনার শিকার হন।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Lakshmipur
মাহাদি রাজ শুভ (২৫)
মাহাদি রাজ শুভ (২৫) |নয়া দিগন্ত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহাদি রাজ শুভ (২৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাত ১০টা এবং বাংলাদেশ সময় রাত ১টার দিকে দেশটির আল কাসিম (আল কাসেদ) শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাদি রাজ শুভ কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হানিফ মিয়ার বাড়ির মুহাম্মদ দুলালের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর জীবিকার তাগিদে মাহাদি রাজ শুভ সৌদি আরবে যান। সেখানে তিনি গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে গাড়ি চালানোর সময় আল কাসিম শহরে তিনি দুর্ঘটনার শিকার হন।

কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ মাহফুজুর রহমান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরই শুভকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারের সাথে বিস্তারিত যোগাযোগ সম্ভব হয়নি। তবে লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সরকারি সহায়তার চেষ্টা চলছে বলে জানা গেছে।