নলছিটিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম জব্দ

ঝালকাঠির নলছিটিতে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই), উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে এক হাজার কেজি সরকারি গম জব্দ করা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
নলছিটিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম জব্দ
নলছিটিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম জব্দ |নয়া দিগন্ত

ঝালকাঠির নলছিটিতে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই), উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে এক হাজার কেজি সরকারি গম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়নের ভৈরবপাশা বাজার সংলগ্ন একটি অটোর গ্যারেজে অভিযান চালিয়ে এ গম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ভৈরবপাশা বাজারের পূর্ব পাশে আব্দুল হালিম হাওলাদারের অটোর গ্যারেজে রাখা অবস্থায় ২১টি প্লাস্টিকের সাদা বস্তায় সংরক্ষিত মোট এক হাজার কেজি গম জব্দ করা হয়।

উদ্ধার গমের মালিকানা গ্যারেজ মালিক আব্দুল হালিম অস্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গমগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

তবে স্থানীয় গোপন সূত্রে জানা গেছে, এনএসআই সদস্যদের উপস্থিতি টের পেয়ে সরকারি গম গুদামজাতকারী হিসেবে অভিযুক্ত মো: রতন চৌকিদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) আশ্রাফ আলী বলেন, ‘উপজেলা খাদ্য কর্মকর্তার তথ্য সহায়তায় আমরা সেখানে গিয়ে গম জব্দ করেছি। গ্যারেজের মালিক বৃদ্ধ হওয়াতে রাতের আধারে কে বা কারা রেখে গেছে তা জানেন তিনি না। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।‘