কাঁঠালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরের পানিতে ডুবে মো: জুবায়ের ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
মৃত জুবায়ের
মৃত জুবায়ের |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরের পানিতে ডুবে মো: জুবায়ের ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের আমরিবুনিয়া গ্রামের প্রবাসী মো: সাইফুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য মো: ফয়সাল আহম্মেদ মিঠু জানান, সকাল ১০টার দিকে শিশু জুবায়ের পরিবারের সবার অজান্তে বাইরে গেলে একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। তাকে কোথাও দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু মৃত্যু ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’