রাজনগরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

মৌলভীবাজারের রাজনগরে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ পালিত।

Location :

Rajnagar
রাজনগরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত
রাজনগরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত |নয়া দিগন্ত

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজনে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ শুরু হয়।

দিনটিকে বাঙালির ঐতিহ্যপূর্ণ মর্যাদায় পালন করতে উপজেলা প্রশাসন শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে নানা প্রস্তুতি নেয়। সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা ও নবাগত এসিল্যান্ড ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে বের করা হয় বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা।

‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি’এ স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে সব শ্রেণি পেশার মানুষ। এতে অংশ গ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ শিশু,কিশোর, তরুণ-তরুণীগণ।

র‌্যালিসহ বর্ষবরণের বিভিন্ন আয়োজন অংশ নেয়া নানান বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হই-হুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।