তাহিরপুরে ব্যবসায়ী ও পর্যটকবাহী নৌকায় ২০টি ‘বাংলা কিউআর’ কোড বিতরণ

নগদ টাকা পরিবহন না করে নিরাপদে লেনদেন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে ক্যাশলেস ব্যাংকিং বা নগদ টাকাবিহীন লেনদেনে প্রযুক্তিগত সেবা সম্প্রসারণ ও বিশেষ প্রচারণা চালিয়েছে সোনালী ব্যাংক পিএলসি, তাহিরপুর শাখা।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুরে ব্যবসায়ী ও পর্যটকবাহী নৌকায় ২০টি ‘বাংলা কিউআর’ কোড বিতরণ
তাহিরপুরে ব্যবসায়ী ও পর্যটকবাহী নৌকায় ২০টি ‘বাংলা কিউআর’ কোড বিতরণ |নয়া দিগন্ত

নগদ টাকা পরিবহন না করে নিরাপদে লেনদেন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে ক্যাশলেস ব্যাংকিং বা নগদ টাকাবিহীন লেনদেনে প্রযুক্তিগত সেবা সম্প্রসারণ ও বিশেষ প্রচারণা চালিয়েছে সোনালী ব্যাংক পিএলসি, তাহিরপুর শাখা।

রোববার (২৬ জুলাই) দুপুরে ব্যাংকে উপজেলা সদর বাজারের ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি পর্যটকবাহী হাউসবোটে ব্যাংকের অফিসিয়াল ‘বাংলা কিউআর’ কোড আনুষ্ঠানিকভাবে তুলে দেন সোনালী ব্যাংক তাহিরপুর শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) অর্পণ যেত্রা।

এ উপলক্ষে সভায় সভাপতির বক্তব্যে তিনি জানান, এটি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত একটি সর্বজনীন ব্যবস্থা, যার মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে যেকোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপস দিয়ে টাকা পেমেন্ট করা যায়। সেই লক্ষ্যে সোনালী ব্যাংক তাহিরপুর শাখা, সুনামগঞ্জের উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড প্রদান করা হয়। ক্যাশলেস সোসাইটি, আর্থিক নিরাপত্তা ও জাল নোট ব্যবহার রোধে এই ব্যবস্থা নেয়া হয়।

তিনি আরো জানান, বাংলা কিউআর কোডের মাধ্যমে খুব কম সময়ে ও সহজে টাকা লেনদেন করা যাবে। আমরা জনগণের কাছে এই সেবা পৌঁছে দিতে প্রাথমিকভাবে উপজেলায় ২০ ব্যবসায়ী ও পর্যটকবাহী হাউসবোট নৌকায় দিয়েছি। এতে করে তাহিরপুরে পর্যটন এলাকায় আগত পর্যটকদের কোনো সমস্যা হবে না, তারা বাজারের দোকানগুলোতে লেনদেন করতে পারবেন। আগামীতে সব হাউসবোটেও এই বাংলা কিউআর কোড দেয়া হবে।

প্রিন্সিপাল অফিসার রাজীব দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, ব্যাংক কর্মকর্তা স্বদেশ চন্দ্র পাল, সারোয়ার আলম, মোসাদ্দিক আকন্দ, হেদায়াত হোসেন অলি, অমৃত চন্দ্র বর্মন, আনোয়ার ও ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।