ঝিনাইদহের ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

ব্যালট পেপার, বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। ঝিনাইদহের চারটি আসনে ভোটকেন্দ্র আছে ৫৮৮টি।

আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ

Location :

Jhenaidah
নির্বাচনী সরঞ্জাম
নির্বাচনী সরঞ্জাম |নয়া দিগন্ত

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ঝিনাইদহের ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ছয়টি উপজেলা পরিষদ চত্বর থেকে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের ব্যালট পেপারসহ বাকি উপকরণ বুঝে দেয়া হয়।

ব্যালট পেপার, বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। ঝিনাইদহের চারটি আসনে ভোটকেন্দ্র আছে ৫৮৮টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২৩৭টি। জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৩৭৫ জন। জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২১ জন প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, ভোট গ্রহণ নিরাপদ ও সুষ্ঠু করার জন্য জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এরমধ্যে সাত হাজার ৬৪৪ জন আনসার, এক হাজার ৬৪৪ জন পুলিশ, এক হাজার ২৯ জন সেনাবাহিনী, র‌্যাবের ৪৮ জন সদস্য এবং বিজিবির ২২২ জন সদস্য রয়েছেন। এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।