হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দুপুরে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের মধ্য আড়াইবাড়ীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু |প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে পরশ মিয়া (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের মধ্য আড়াইবাড়ীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি বাসার ফ্রিজের বৈদ্যুতিক লাইনে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা: তানভীর হাসান জিকু পরশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।