নেত্রকোনায় জামায়াতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
জেলা জামায়াত কার্যালয়ে দিনব্যাপী কর্মশালা
জেলা জামায়াত কার্যালয়ে দিনব্যাপী কর্মশালা |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) কুরপাড়স্থ জেলা জামায়াত কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: বদরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫ আসনের এমপি অধ্যাপক মোছুল মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: জহিরুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা নূরুল্লাহ ভুইয়া প্রমুখ।

দিনব্যাপী এই কর্মশালায় জেলার ১০ উপজেলা থেকে শতাধিক কর্মপরিষদ সদস্য উপস্থিত ছিলেন।