নারীদের উপর বিএনপির নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে ও বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে সিরাজগঞ্জ শহর। এসময় তারা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার সব দল দেখা শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ’ স্লোগান দিতে থাকেন।
বুধবার (৪ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ আসনের মহিলা বিভাগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিরাজগঞ্জ মুক্তির সোপান থেকে চৌরাস্তা পর্যন্ত নারীদের প্রতিবাদ ও বিক্ষোভের দীর্ঘ মিছিলটি এলাকাবাসীকে কৌতুহলী করে তুলেছে। প্রশাসনের মধ্যেও সাড়া ফেলেছে। মহিলাদের বিক্ষোভ মিছিল দেখে প্রত্যক্ষদর্শীরা বলছে, এর আগে কোনো রাজনৈতিক দল-মহিলা নিয়ে এত বড় দীর্ঘ বিক্ষোভ মিছিল করতে পারেনি।
এরপর সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপানে প্রথমে মহিলারা সমবেত হতে থাকেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে
বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সিরাজগঞ্জ-২ আসনের (সদর-কামারখন্দ) মনোনিত এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি সুলতানা ইয়াসমিন জেবা, জামায়াতের মহিলা বিভাগের জেলা কর্ম পরিষদ সদস্য মাকসুমা খাতুন বৃষ্টি সহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে মহিলা নেতৃবৃন্দ বলেন, দাঁড়িপাল্লার পক্ষে যখন মহিলা জামায়াতের মেয়েরা প্রচারণা চালাচ্ছে তখন বিএনপির সন্ত্রাসীরা মহিলাদের ওপরে হামলে পড়ছে। দাঁড়িপাল্লার পক্ষের মহিলাদেরকে নগ্নভাবে হেনস্থা করছে। তাদের অপমান অপদস্ত করছে। প্রকাশ্যে মহিলাদের গায়ে লাথি মারার দৃশ্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা এসব অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানাই। ভয় ভীতি দেখিয়ে দাঁড়িপাল্লার পক্ষের মহিলা ভোটারদের দমানো যাবে না। দাঁড়িপাল্লার বিজয় এবার হবেই ইনশা-আল্লাহ।‘
মিছিলের স্লোগানে স্লোগানে নির্বাচনী প্রচারণায় মহিলাদের ওপর বিএনপির নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তি কেন, প্রশাসনের কাছে জবাব চাওয়া হয়। নারায়ে তাকবির আল্লাহ আকবার, সব দল দেখা শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ স্লোগানে পুরো শহর প্রকম্পিত হয়।



