ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া নারিশ কারখানা এলাকায় গুলির ঘটনায় জড়িত থাকা সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আটকদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভালুকা মডেল থানা পুলিশ গত রোববার (১২ এপ্রিল) রাতে নিজ এলাকা তাদের আটক করে।
আটককৃতরা হলেন, জামিরদিয়া গ্রামের আবদুল আলমের ছেলে জজ মিয়া (৪৫), ইলিয়াস আহাম্মেদ (৫০) ও শফিকুল ইসলামের ছেলে রবিন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বাবা-ছেলের দ্বন্দ্বের জের ধরে রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া নারিশ কারখানা এলাকায় দুই পক্ষের মারামারি ও গুলির ঘটনা ঘটে। এতে, বিএনপি নেতা খোকা মিয়া, খোকন ও বখতিয়ার আহাম্মেদ নাহিম আহত হন। আহত খোকা মিয়া ও খোকন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম জানান, ‘গুলিবর্ষণ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তবে, ওই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।



