সভাপতি আকাশ ও সম্পাদক মারুফ

কুমিল্লা রাইজিং জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন

কুমিল্লা রাইজিং জার্নালিস্ট ফোরামের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক গণমুক্তির মহিউদ্দিন আকাশ ও স্টার নিউজের আবদুল্লাহ আল মারুফ।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা রাইজিং জার্নালিস্ট ফোরামের সভাপতি আকাশ ও সম্পাদক মারুফ
কুমিল্লা রাইজিং জার্নালিস্ট ফোরামের সভাপতি আকাশ ও সম্পাদক মারুফ |নয়া দিগন্ত

কুমিল্লা রাইজিং জার্নালিস্ট ফোরামের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক গণমুক্তির মহিউদ্দিন আকাশ ও স্টার নিউজের আবদুল্লাহ আল মারুফ।

মঙ্গলবার (১০ মার্চ) কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি দৈনিক আমার শহরের ইলিয়াস হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রূপসী বাংলার আশিক ইরান, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আমাদের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের হাসিবুল ইসলাম সজিব, দফতর সম্পাদক বাংলাদেশ টাইমসের আল আমিন কিবরিয়া, প্রচার সম্পাদক আকাশ টিভির মাকসুদুর রহমান ও সদস্য দৈনিক ইনকিলাবের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিব হোসেন।

নির্বাহী সদস্যরা হলেন- এনটিভির মাহফুজ নান্টু, জনতার বার্তার আবুল বাশার রানা, বাংলা ট্রিবিউনের মহসীন কবির, বাংলানিউজের তৈয়বুর রহমান সোহেল, এখন টিভির মাসুদ আলম, জাগো কুমিল্লার অমিত মজুমদার, বাংলাদেশ জার্নালের মোহাম্মদ শরীফ।

কমিটি ঘোষণার সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের শুভানুধ্যায়ী এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, গোমতি সংবাদের সম্পাদক মোবারক হোসেন ও বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।