বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

রোববার বিকেলে এনামুলসহ তার আরো কয়েকজন বন্ধু নিজ নিজ মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে রয়নাভরট হাটে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত |প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে এনামুল হক (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রয়নাভরট হাট এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক মুন্সীগঞ্জ সদর এলাকার শেখ সাদির ছেলে। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে এনামুলসহ তার আরো কয়েকজন বন্ধু নিজ নিজ মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে রয়নাভরট হাটে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।