মিরসরাই উপজেলা জামায়াতের ষাণ্মাসিক রুকন বৈঠক

‘আমাদের নৈতিক মান ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করতে হবে’

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা জামায়াতের ষাণ্মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাই উপজেলা জামায়াতের ষাণ্মাসিক রুকন বৈঠক
মিরসরাই উপজেলা জামায়াতের ষাণ্মাসিক রুকন বৈঠক |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা জামায়াতের ষাণ্মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির মো: নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আনোয়ার উল্লাহ আল মামুনের পরিচালনায় আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরনবী।

প্রধান অতিথি বলেন, ‘আমাদের নৈতিক মান ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে কাজের গতি আরও বাড়িয়ে দিতে হবে। শপথের মান ধারণ করে সাংগঠনিক কাঠামো মজবুত করতে হবে।’

পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।