ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন এবং এনটিভির স্টাফ ক্যামেরাপারসন আনিস রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইমজার হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
কমিটির প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এসএ-এর স্টাফ চিফ ভিডিও জার্নালিস্ট লিটন চৌধুরী, দ্বিতীয় সহ-সভাপতি হয়েছেন বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের রিপোর্টার মো: আমিনুল ইসলাম।
এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন সময় টেলিভিশনের রিপোর্টার অপু বণিক, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরাপারসন হাসান শিকদার সেলিম।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট ও ইমজার সদ্য সাবেক সভাপতি আশরাফুল কবির, এখন টেলিভিশনের রিপোর্টার সন্দীপন চক্রবর্তী শুভ ও বাংলাভিশনের ক্যামেরাপারসন আজমল আলী।
নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান সংগঠনকে আরো ঐক্যবদ্ধ, পেশাদার ও সদস্য কল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক আল আজাদ, বাপ্পা ঘোষ চৌধুরী ও সেলিনা আক্তার চৌধুরী।



