জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশ বর্তমানে একটি রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছে এবং নতুনভাবে দেশকে নব্য ফ্যাসিবাদী ধারার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চাঁদাবাজ-সন্ত্রাসীদের প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে। অন্যায়, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
তিনি সদ্য বিদায়ী ছাত্রনেতাদের উদ্দেশ্যে আদর্শিক চেতনা, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় বক্তব্য রাখেন এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ খাইরুল বাশার, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মাইমুনুল ইসলাম মামুন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য হামেদ হাসান এলাহী, ছাত্রনেতা গোলাম রব্বানী, আব্দুল আজিজ প্রমুখ।



